খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

মেসিদের কোচ বললেন, ‘এটাই বাস্তব’

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তাই ভক্ত-সমর্থকদের প্রত্যাশাটা স্বাভাবিকভাবেই বেশি। যে কারণে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫তম দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর সন্তুষ্ট হতে পারেনি আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের কোচও এই ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি। প্রতিক্রিয়ায় কালোনি সাফ জানিয়ে দেন, ‘ম্যাচটা আমরা ভালো খেলিনি এবং এটাই বাস্তব।’মৌরিতানিয়ার বিপক্ষেও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন স্কালোনি। লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে খেলান বিরতির পর। শুধু তা–ই নয়, দ্বিতীয়ার্ধে আরও কিছু বদলি করেন। মেসিকে খেলান অ্যাটাকিং থার্ডে একদম সামনে। বিশ্বকাপ সামনে রেখে সম্ভবত এসব পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনা দল ম্যাচে ভালো খেলেনি এবং মৌরিতানিয়ার সঙ্গে নিজেদের শক্তির পার্থক্যটা বোঝাতে পেরেছে সামান্যই।জয়ের পর স্কালোনি তাই বলেন, ‘সব সময়ের মতো (এই ম্যাচ থেকেও) অনেক কিছু ঠিক করার আছে। তবে ভুলগুলো এখনই হওয়া ভালো…মাঝেমধ্যে আমরা যখন নতুন কিছু করার চেষ্টা করি, তখন দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দল ভালো খেলেনি। এটা মানতে হবে এবং কিছু বিষয় ঠিক করতে হবে।’ দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে কেন বিরতির পর নামানো হলো? এমন প্রশ্নের ব্যাখায় স্কালোনি বলেন, ‘মেসির খেলার সময় নিয়ে তার সঙ্গে আগেই কথা হয়েছিল, সেই পরিকল্পনা অনুযায়ীই তাকে খেলানো হয়েছে।’পারফরম্যান্স যে ভালো হয়নি তা স্বীকার করে নিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। তিনি বলেন, ‘সত্যি বলতে, পারফরম্যান্স খুবই দুর্বল ছিল। আমাদের খেলা প্রীতি ম্যাচগুলোর মধ্যে এটি অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় তীব্রতা ছিল না, কোনো ছন্দ ছিল না, এমনকি গতিরও অভাব ছিল।’মার্তিনেজ এ নিয়ে কৌতুক করতে গিয়ে টেনে আনেন ভেন্যু ঠিক না হওয়ার কারণে বাতিল হওয়া ফিনালিসিমা ম্যাচকে, ‘ভাগ্যিস, বেঁচে গিয়েছি (ম্যাচটি বাতিল হওয়ায়)। যেভাবে খেলেছি আজ, তাতে ওই ম্যাচে নির্ঘাত হারতাম।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT