খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

এমপিদের বাসভবন বরাদ্দ নিয়ে যা জানালেন চিফ হুইপ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের (এমপি) আবাসন সুবিধা নিশ্চিত করতে আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।ঈদের বিরতির পর সংসদের মুলতবি অধিবেশন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের রাজকীয় ও দাপ্তরিক কাজ সুচারুভাবে পালনের সুবিধার্থে দ্রুত আবাসন নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আশা করছি, আগামী ১০ এপ্রিলের মধ্যে আগ্রহী সদস্যদের অনুকূলে বাসভবন বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হবে।এদিকে, সংসদ কক্ষের সাউন্ড সিস্টেমে দেখা দেওয়া কারিগরি জটিলতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। গত ১২ মার্চ অধিবেশনের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে বিভ্রাট দেখা দিয়েছিল।এ বিষয়ে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতাটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি পরিকল্পিত কোনো ঘটনা, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ ও কারিগরি মতামত চাওয়া হয়েছে।উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে সভাপতি করে ১১ সদস্যের এই ‘সংসদ কমিটি’ গঠন করা হয়। সদস্যদের সুযোগ-সুবিধা ও সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকি করাই এ কমিটির মূল কাজ। আজকের বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT