খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক আলফালাহ লিমিটেডের (বিএএফএল) বাংলাদেশের ব্যবসা বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। ঢাকার বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়ার কাছে প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারে এই কার্যক্রম বিক্রি করা হচ্ছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটি তাদের ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্তের কথা জানায়। সভার কার্যবিবরণী গত শুক্রবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জে (পিএসএক্স) জমা দেওয়া হয়েছে।শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে গৃহীত প্রস্তাবে বলা হয়, ব্যাংক আলফালাহ লিমিটেড বাংলাদেশে তাদের কার্যক্রম ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে হস্তান্তরের অনুমতি পেয়েছে। এর বিনিময়ে তারা ভিত্তি মূল্য হিসেবে ৫৮০ কোটি টাকা পাবে, যা বর্তমান বাজারদরে প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের সমান।বিক্রয়মূল্য চূড়ান্ত করার ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম ব্যাংক এশিয়ার সঙ্গে একীভূতকরণেরসময়কিছুসমন্বয়(অ্যাডজাস্টমেন্ট) করা হতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি স্টেট ব্যাংক অব পাকিস্তান, বাংলাদেশ ব্যাংক এবং পাকিস্তান ও বাংলাদেশের সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।চলতি বছরের শুরুর দিকে ব্যাংক আলফালাহ আফগানিস্তানে তাদের কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহারের (ডাইভেস্টমেন্ট) পদক্ষেপ নেয়। স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সেখানে গজনফর ব্যাংককে প্রয়োজনীয় যাচাই-বাছাই বা ডিউ ডিলিজেন্স শুরু করার অনুমোদন দিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT