খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ

[ccfic]

 

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাত পাখার প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। যে আশা নিয়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, পঙ্গু হলো। উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তাদের মাধ্যমে সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং একবার নয় ৫ বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আমার সোনার বাংলাদেশ। আমার দেশের শ্রমিক, জেলে, তাতী, কামাড়, কুমাড়ের কষ্টার্জিত অর্থ ও প্রবাসীরা বিদেশ থেকে কষ্টার্জিত রেমিট্যান্স অর্জন করে দেশকে সমৃদ্ধ করেছে। কিন্তু যারাই ৫৪ বছর ধরে ক্ষমতায় এসেছে তারাই দেশের টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এসব পুরনো বউ আবার নতুন ঘোমটা নিয়ে হাজির হয়েছে। কোনোভাবেই এসব ফাঁদে পা দেয়া যাবেনা। তাহলে আবার সেই পুরোনো অভ্যাসে তারা ফিরে যাবে। সুতরাং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষের মার্কা হাতপাখায় আস্থা রাখুন। হাতপাখার প্রার্থীকে বিজয়ী করুন।

শনিবার (৭ ফেব্রুয়ারি’২৬) সকাল ১০ টা থেকে খুলনা সদর থানার ২৩ নং ওয়ার্ডের ডাকবাংলা, খানজাহান আলী রোড, সিমেন্টি রোড, সাহেবের কবরখানা, ফুল মার্কেট, শান্তিধাম মোড়, ল কলেজ, সাউথ সেন্ট্রাল রোড, বিকে স্কুল, প্রেসক্লাব রোড, জলিল টাওয়ার মার্কেট সহ বিভিন্ন স্থানে খুলনা-২ আসনের হাতপাখার নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন । গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী, আব্দুল মান্নান, আলহাজ্ব নজরুল ইসলাম, গাজী মুরাদ, মোমিনুল ইসলাম নাসিব, আবরার, মাহদী হাসান মুন্না,
হাবিবুল্লাহ মিসবাহ, উসমান নাদীম, আমিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ইবাদত শিকারী, ওসমান গনী, ইয়াসিন, ইমরান, ফাহিমুর রহমান, উসামা আবরার প্রমূখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT