খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের পক্ষে মহিলা দলের নির্বাচনী উঠান বৈঠক

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিটে সেনহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার আয়োজনে হাজিগ্রাম মোড়লপাড়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সেনহাটি ইউনিয়ন ২নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী কোহিনুর রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিঠু। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলালকে বিজয়ী করতে হলে তৃণমূল পর্যায়ে নারীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কুদরত-ই-ইলাহী স্পীকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সরদার ওয়াহিদুজ্জামান খোকন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, হাসিবুর রহমান সাদ্দাম, আ: হাই বিশ্বাস, আসাদুর রহমান, সোহেল পারভেজ কাকন, শামীম আহমেদ, আ: রশিদ শেখ, সোয়াইব হোসেন রানা, সরদার মতিয়ার রহমান, মোতাহার হোসেন, মিজানুর রহমান, আ: সালাম শেখ, আজাদ সরদার, আসাদুজ্জামান সরদার, খান মো. মুরাদ, তৌহিদ ফাহিম এবং সাইফুল ইসলাম সান্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উঠান বৈঠকে স্থানীয় মহিলা দল নেত্রীদের মধ্যে নাছিমা বেগম, আফরোজা খাতুন, জোছনা বেগম, মাবিয়া বেগম ও রিক্তা বেগমসহ বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সভা শেষে বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রতিটি ঘরে ঘরে আজিজুল বারী হেলালের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT