খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শিক্ষকের দায়িত্বহীনতায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ছাত্রের
  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প

ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বানে -ড. প্রদীপ দেবনাথ.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার//
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী মহিলা উঠান বৈঠক শনিবার ৩১ জানুয়ারি রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দেবীপুর নির্বাচন পরিচালনা কমিটি মহিলাদলের আয়োজনে জালাল শেখের বাড়িতে অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু। তিনি বলেন, বিএনপি সব সময় নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নারী সমাজের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্ববধায়ক, বাংলাদেশ ডাক্তার এসোসিয়েশন খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রধান সমন্বয়ক ডা. প্রদীপ দেবনাথ। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন নারী সমাজকে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন বলে তিনি উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম এবং জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ।

ওয়ার্ড নির্বাচন কমিটি মহিলাদলের আহবায়ক নার্গিস আক্তার মুক্তার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবি ও ওয়ার্ড নির্বাচন কমিটি মহিলাদলের সদস্য সচিব মৌসুমি আক্তার সুমির সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা মহিলাদলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম,

রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, মহিলাদল নেত্রী মনিরা বেগম, উপজেলা যুব মহিলাদলের সদস্য সচিব শারমিন আক্তার আখি, যুবদল নেতা মুন্না সরদার, বাবু মোল্লা,
বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা , সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, আফসার তালুকদার, নিজামুদ্দীন টিটো, সাজ্জাত হোসেন,

সালাম মোল্লা, পবিত্র দাস, আবু মুসা হাওলাদার, জামাল মোল্লা, আলামিন, রাজন শেখ, মেহেদী হাসান, ইসলাম ফকির, জাহিদ মোল্লা, মর্জিনা বেগম, রোকসানা পারভিন, তাহদি আক্তার জুথি ও তানিয়া খাতুন প্রমূখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT