খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

রূপসায় আজিজুল বারী হেলালের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

[ccfic]

 

ষ্টাফ রিপোর্টারঃ
(বাবর হোসেন)
রূপসায় খুলনা-০৪ আসনে ধানের শীষ প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী মহিলা উঠান বৈঠক আজ ৩১ জানুয়ারি (শনিবার) ৬ নং ওয়ার্ড দেবীপুর নির্বাচন পরিচালনা কমিটি মহিলাদলের আয়োজনে জালাল শেখের বাড়িতে অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু। তিনি বলেন, বিএনপি সবসময় নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে নারী সমাজের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্ববধায়ক, বাংলাদেশ ডাক্তার এসোসিয়েশন খুলনা-০৪ আসনে ধানের শীষের প্রধান সমন্বয়ক ডাঃ প্রদীপ দেবনাথ। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী সমাজকে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়তে যোগ্য ও সৎ নেতৃত্ব প্রয়োজন বলে তিনি উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম এবং জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ।

ওয়ার্ড নির্বাচন কমিটি মহিলাদলের আহবায়ক নার্গিস আক্তার মুক্তার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবি ও ওয়ার্ড নির্বাচন কমিটি মহিলাদলের সদস্য সচিব মৌসুমি আক্তার সুমির সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা মহিলাদলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম রবি, মহিলাদল নেত্রী মনিরা বেগম, উপজেলা যুব মহিলাদলের সদস্য সচিব শারমিন আক্তার আখি, যুবদল নেতা মুন্না সরদার, বাবু মোল্যা, জাহাঙ্গীর মোল্যা, সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, আফসার তালুকদার, নিজামুদ্দীন টিটো, সাজ্জাত হোসেন, সালাম মোল্যা, পবিত্র দাস, আবু মুসা হাওলাদার, জামাল মোল্যা, আলামিন, রাজন শেখ, মেহেদী হাসান, ইসলাম ফকির, জাহিদ মোল্যা, মর্জিনা বেগম, রোকসানা পারভিন, তাহদি আক্তার জুথি ও তানিয়া খাতুন প্রমূখ।

আরও সংবাদ

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা. নিহত ৩ আহত ৩০. খুলনা প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম. গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তথ্য সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-🤲।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT