খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

নগরীতে ৬৯৭ বস্তা সরকারি চালসহ গ্রেফতার ১

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

নগরীতে অভিযান চালিয়ে ৬৯৭ বস্তা চাল ও সরকারি ১০৭টি খালি চালের বস্তাসহ আব্দুল আল ফয়সাল (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নগরীর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারের একটি বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের মধ্যে ২৩৭ বস্তা সরকারি (খাদ্য অধিদপ্তরের) চাল রয়েছে। জব্দকৃত চালের বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। গ্রেফতার আব্দুল আল ফয়সাল নগরীর বিআইডিসি রোডে ক্রিসেন্ট বাজারের মৃত ইউনুস আলীর ছেলে।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোয়ালপাড়া কমিউনিটি সেন্টারের পাশের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঐ বাড়ি থেকে ৬৯৭ বস্তা চাল ও ১০৭টি খালি সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের মধ্যে ২৩৭ বস্তা সরকারি (খাদ্য অধিদপ্তরের ) চাল রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। তিনি জানান, এ সময় আব্দুল আল ফয়সাল নামে একজনকে গ্রেফতার করা হয়। তবে চালের মালিক সুমন মল্লিককে পাওয়া যায়নি।

ওসি আরো জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবকে খবর দেওয়া হয়। তিনি উদ্ধারকৃত চাল ও চালের বস্তা জব্দ করার নির্দেশ দিয়ে জেলা খাদ্য কর্মকর্তার হেফাজতে দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT