খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

চাঁদাবাজ মুক্ত খুলনা গড়ার অঙ্গীকার বকুলের

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

সাধারণ মানুষের ভোটে তিনি যদি নির্বাচিত হতে পারেন, তবে খুলনার পবিত্র মাটিতে কোনো প্রকার চাঁদাবাজ ও সন্ত্রাসীর স্থান হবে না বলে মন্তব্য করেন খুলনা ৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত পথসভায় বকুল বলেন, বিগত বছরগুলোতে খুলনাবাসী নানা ভাবে শোষণ ও চাঁদাবাজির শিকার হয়েছে। সাধারণ ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারেননি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত হয়েছে।
বুধবার বিকেলে পাবলা সবুজ সংঘ মাঠে সবুজ সাথী প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্যধান অতিথি ছিলেন  কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

তিনি আরো বলেন, খুলনার উন্নয়ন এবংশান্তির স্বার্থে তিনি যেকোনো মূল্যেচাঁদাবাজদের সিন্ডিকেট ভেঙে দেবেন।জনগণের আমানত হিসেবে ভোট পেয়েসংসদে যেতে পারলে তিনি একটি সুন্দর,নিরাপদ ও সন্ত্রাসমুক্ত খুলনা উপহার দেবেনবলে প্রতিশ্র“তি দেন।

বকুল আরও বলেন, ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক এবং এই প্রতীক জয়ী হওয়া মানেই সাধারণ মানুষের অধিকার ফিরে পাওয়া। তিনি অভিযোগ করেন যে, একটি বিশেষ গোষ্ঠী খুলনার সম্পদ লুটে খাচ্ছে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে শাসন করছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহŸান জানান তিনি

রকিবুল ইসলাম বকুল উল্লেখ করেন, খুলনার প্রতিটি পাড়া-মহল্লায় শান্তি ফিরিয়ে আনাই হবে তার মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে কোনো দলীয় পরিচয়েও কেউ চাঁদাবাজি বা দখলদারিত্ব করতে পারবে না বলে কঠোর হুশিয়ারি দেন।

সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুলের অধ্যাক্ষ মোঃ শাহীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন , বিশিষ্ট সমাজসেবক ও প্রধান রাজনীতিবিদ মুশাররফ হোসেন, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, পাবলা সবুজ সংঘের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, খুলনা মহানগর জাসাস এর সভাপতি ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, পাবলা সবুজ সংঘ মসজিদের সভাপতি আলহাজ্ব এইচ এ রহিম।

আরো উপস্থিত ছিলেন মোঃ মতলেবুর রহমান, মিতুল, প্রফেসর সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, শেখ আনসার আলী সহ দৌলতপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT