খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

কেশবপুর সদর ইউনিয়নে ধানের শীষের প্রতিকের জনসভা

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬নং সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই নির্বাচনী জনসভায় জনতার ঢল নামে।
বুধবার (২৮ জানুয়ারি-২৬) বিকেলে জনসভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সামছুল আলম বুলবুল প্রমুখ।
জনসভায় সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মীরা মিছিলসহ অংশগ্রহণে জনসভাটি প্রানবন্ত হয়ে উঠে।
ছবিঃ
২৮/০১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT