খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

খুলনার রূপসায় ঘর থেকে ২টি রিভলবার উদ্ধার, র‍্যাব-৬ এর অভিযান

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :
খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা পচার বটতলা এলাকায় একটি বিশেষ অভিযানে একটি ঘর থেকে ২টি রিভলবার উদ্ধার করেছে র‍্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
র‍্যাব-৬ সূত্রে জানা যায়,মঙ্গলবার  (২৭/০১/২০২৬ ইং) অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা উক্ত এলাকার একটি বাড়িতে তল্লাশি চালান। তল্লাশিকালে ঘরের ভেতর থেকে অবৈধভাবে রাখা দুটি রিভলবার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে র‍্যাব-৬ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব-৬। অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT