খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

সেনহাটি ৯নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খুলনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাগরিব নামাজের পর সেনহাটি স্টার ২নং গেট বাজার প্রেসক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরদাউস হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর আলী ও সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী সেন্টার কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব মো. কামাল হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মোশারফ হোসেনসহ হাসান, রহমান, হান্নান, বিল্লাল হোসেন, জসিম, আনিস, রবি, ছাত্রদল নেতা আবিদ আজাদ, আল আমিন, সজ্জাদ, হৃদয়, হাসান, নাভিদ, জেলান প্রমুখ।

নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া পরিচালনা করেন স্টার ২নং গেট জামে মসজিদের ইমাম মাহমুদুল হাসান। উদ্বোধন শেষে ধানের শীষের সমর্থনে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ

ঢাকা-খুলনা মহাসড়কে বাস দুর্ঘটনা. নিহত ৩ আহত ৩০. খুলনা প্রতিনিধি মোল্লা জাহাঙ্গীর আলম. গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তথ্য সূত্রে জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। উদ্ধারকারীরা বাসের ভেতর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-🤲।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT