খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

দিঘলিয়ায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী নেতা এলফা গ্রেপ্তার

[ccfic]

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সক্রিয় নেতা এলফাজুর রহমান ওরফে এলফা (৪৮) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এলফার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ১টি, আধার কার্ড ২টি, ইনকাম ট্যাক্স কার্ড ১টি, এটিএম কার্ড ২টি, একটি দেশীয় দা, অজ্ঞাত মেডিসিন ৫ প্যাকেট, অজ্ঞাত ট্যাবলেট ৫ পাতা এবং প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত এলফাজুর রহমান এলফা লাখোহাটি গ্রামের বাসিন্দা। তিনি পিতা নেছারউদ্দিনের সন্তান।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পূর্বে এলফার নেতৃত্বে দিঘলিয়ায় গড়ে ওঠা ‘এলফা বাহিনী’র মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো। তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি ও মাদক সিন্ডিকেট পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে।

এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লে তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানে একটি হত্যা মামলায় প্রায় ১০ বছর কারাভোগ করেন। এছাড়াও দিঘলিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ ৩ থেকে ৪টি মামলা এবং একাধিক লিখিত অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত এলফার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT