খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা
  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট
  সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী
  ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা
  মিটফোর্ড হাসপাতালে যৌথ অভিযানে ১৬ দালাল আটক
  সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে

দোয়া চেয়ে কড়াইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি তারেকের

[ccfic]

খুলনার সময়ের খবর ড্রেক্স :

ভোটের প্রচারে নামার আগে রাজধানীতে নিজের নির্বাচনি আসনে কড়াইল বস্তিবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান; সুযোগ পেলে তাদের প্রত্যেকের জন্য ফ্ল্যাট ও সন্তানদের শিক্ষার ব্যবস্থা করাসহ দিলেন নানান প্রতিশ্রুতি।

মঙ্গলবার বিকালে রাজধানীর মহাখালীতে টিঅ্যান্ডটি কলোনির মাঠে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে এ প্রতিশ্রুত দলের চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর কাছে দোয়াও চান।

অন্যদের মত দালানে থাকার ব্যবস্থা করার মাধ্যমে বস্তিবাসীর থাকার বর্তমানের কষ্ট দূরের পাশাপাশি তাদের সন্তানদের জন্য বস্তিতে দুটি স্কুল ও খেলার মাঠ এবং চিকিৎসার ব্যবস্থা করার কথাও বলেন তিনি।

তারেক রহমান বলেন, “আজকে আমি একটা কথা বলতে চাই, আমি জানি না এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করবে কিনা। আমি আল্লাহ রহমত নিয়ে বলতে চাই, আপনাদের যদি প্রত্যেকের দোয়া থাকে, আল্লাহ যদি রহম করেন আমি এখানে কয়েকটি কাজ করতে চাই যদি উনি আমাকে সেই সুযোগ দেন।

“আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রহম করলে আপনারা এখানে যে থাকার কষ্ট করছেন সেই কষ্টটির আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই। এখানে উুঁচ উুচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই। এখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে তাদের প্রত্যেকের নামে আমরা ফ্ল্যাট দিতে চাই। এখানকার যারা বহু বছর আছেন তাদেরকে আমরা সেগুলো দিতে চাই যাতে করে তাদের ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই হয়। সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়ার উপরে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT