খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা
  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট
  সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী
  ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা
  মিটফোর্ড হাসপাতালে যৌথ অভিযানে ১৬ দালাল আটক
  সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে

রাজশাহীর তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :

রাজশাহীর দুটি আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার তারা রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনি সেল থেকে এ তথ্য জানা গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহার করা তিনজনের মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক আছেন। শেষ দিনের শেষ সময়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতের জোটে থাকা এলডিপির প্রার্থী ছিলেন মো. ওয়াহেদুজ্জামান। তিনিও শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে কোনো জোটে নেই। তবে রাজশাহী-২ (সদর) আসনের দলটির প্রার্থী মুহাম্মদ ফজলুল করিম শেষ দিনে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এ ছাড়া রাজশাহীর আর কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।  রাজশাহীর ছয়টি আসনেই বিএনপি ও জামায়াতের প্রার্থীরা রয়েছেন।

এর মধ্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন।  এরা হলেন- লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম ও পুঠিয়া উপজেলা বিএনপির নেতা ইসফা খায়রুল হক শিমুল। শেষ দিনেও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

জামায়াত নেতৃত্বাধীন জোটে রয়েছে এবি পার্টি। তবে রাজশাহী-১ আসনে এবি পার্টির আব্দুর রহমান ও রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আসন দুটিতে জামায়াতের প্রার্থীদের পাশাপাশি তারাও ভোটের মাঠে থেকে গেলেন।

নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের কোনোটিতেই জামায়াতের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নেই।

জামায়াত নেতৃত্বাধীন জোটে রয়েছে এবি পার্টি। তবে রাজশাহী-১ আসনে এবি পার্টির আব্দুর রহমান ও রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আসন দুটিতে জামায়াতের প্রার্থীদের পাশাপাশি তারাও ভোটের মাঠে থেকে গেলেন।

নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের কোনোটিতেই জামায়াতের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে এবার মোট প্রার্থী থাকলেন ২৯ জন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT