খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

[ccfic]

স্টাফ রিপোর্টার :

আমরা এখন সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত করা হবে।’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ঘোষণা দিয়েছেন।এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করার কারণে এ সিদ্ধান্ত বলে ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তাকে আওয়ামী দোসর আখ্যায়িত করে একটিপক্ষ মাঠে নেমেছে।মোতালেব হোসেন তার ফেসবুকে লিখেছেন, ‘এই সাইফুল ইসলামকে এনসিপিতে নিয়ে এসেছে রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমন এবং তাকে পদ দিয়েছে এই …ইমরান ইমন। আমরা দেখেছি, এই এমরান ইমন সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সারজিস আলমকে এই বিষয়ে বারবার অবগত করার পরেও এই বিষয়ে তার কোন ভ্রুক্ষেপ নাই।’মোতালেব হোসেন যোগ করেন, ‘তার মানে এর সাথে খোদ সারজিস আলম নিজে জড়িত। রাজশাহীর মাটি থেকে সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। ইনকিলাব জিন্দাবাদ।’যোগাযোগ করা হলে মোতালেব হোসেন বলেন, ‘আমরা এখন সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজশাহীতে এনসিপিকেই অবাঞ্ছিত করা হবে।’বিষয়টি নিয়ে কথা বলতে এনসিপির রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনকে ফোন করা হলেও তিনি ধরেননি। আর সারজিস আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT