খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?
  ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত
  একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ
  ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ
  বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা

ঠিকাদারকে সুবিধা দিতে কারসাজি, দরপত্র বাতিল

[ccfic]

স্টাফ রিপোর্টার :

প্রায় ৭৬ কোটি ৭৫ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। অস্ত্রোপচার যন্ত্রপাতি ও এক্স-রে ইউনিট থেকে শুরু করে ঘড়ি, টেলিভিশন পর্যন্ত এক লটেই রাখা হয় ৭০৩ ধরনের পণ্য। পছন্দের ঠিকাদারকে সুবিধা দিতে এমন অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায় এমন অনিয়মের পর পুরো প্রক্রিয়া বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৭ অক্টোবর হাসপাতালটির জন্য প্রায় ৭৬ কোটি ৭৫ লাখ টাকার চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র আহ্বান করা হয়। অস্ত্রোপচার যন্ত্রপাতি, অ্যানেসথেশিয়া মেশিন, এক্স-রে ইউনিটের মতো গুরুত্বপূর্ণ যন্ত্র থেকে শুরু করে ঘড়ি, টেলিভিশন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ মোট ৭০৩ ধরনের পণ্য একই লটে রাখা হয়।পরে ২ নভেম্বর কয়েকটি প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে অভিযোগ দেয়। অভিযোগে বলা হয়, দরপত্রে নিম্নমানের স্পেসিফিকেশন, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ব্র্যান্ড-মডেল উল্লেখ, মাত্র দুই বছরের ওয়ারেন্টি এবং উৎপাদক প্রতিষ্ঠানের অনুমোদনের বদলে স্থানীয় প্রতিষ্ঠানের অনুমোদনপত্র গ্রহণযোগ্য করার মতো শর্ত রাখা হয়েছে। এগুলো পিপিআর ২০২৫ বিধিমালার পরিপন্থি বলছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অভিযোগকারীদের দাবি, এত বৈচিত্র্যময় আইটেম এক লটে রাখায় প্রকৃত প্রতিযোগিতা ব্যাহত হবে এবং দেশের কোনো প্রতিষ্ঠানই এককভাবে সব সরঞ্জাম সরবরাহ করতে পারবে না। ফলে সরকারি অর্থ অপচয়ের ঝুঁকি তৈরি হবে। পিপিআর অনুযায়ী প্রয়োজনভিত্তিক আলাদা লটে বিভাজন করে নতুন করে টেন্ডার আহ্বানের পরামর্শ দেওয়া হয়।অভিযোগ পাওয়ার পর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তদন্তের পর ২৬ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর দরপত্রটি বাতিল করে। অধিদপ্তরের চিঠিতে বলা হয়, ৭৬ কোটি ৭৫ লাখ টাকার একক প্যাকেজে আহ্বান করা দরপত্র অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এতে পুরো ক্রয়প্রক্রিয়া থেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এত বৈচিত্র্যের পণ্য এক লটে তোলা পিপিআর লঙ্ঘন। এতে প্রতিযোগিতা কমে এবং নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হয়। তাদের মতে, এ ধরনের প্যাকেজিং উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়া সম্ভব নয় এবং ভবিষ্যতে নিরীক্ষা আপত্তি বা দুর্নীতি মামলার ঝুঁকি বাড়ায়। ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সহকারী প্রকৌশলী মাইনুর শুভ বলেন, এক লটে ৭০৩ ধরনের পণ্য কেনাকাটার সুযোগ নেই। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর দরপত্র বাতিলের নির্দেশনা দিয়েছে। এখন কেনাকাটা করতে হলে নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। এর আগে গত ২৪ ডিসেম্বর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক ল্যাবরেটরি প্রতিস্থাপনের যন্ত্রপাতি ক্রয়ে ৯৬ কোটি টাকার ৯টি দরপত্র আহ্বান করা হয়। সব কাজ বাংলাদেশ সায়েন্স হাউস নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। পণ্য সরবরাহ করার পর অভিযোগ ওঠে, নিম্নমানের পণ্যে ইউরোপ আমেরিকার নামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। অনেক পণ্য গ্রহণে হাসপাতাল কর্তৃপক্ষ অনীহা দেখায়। এ প্রকল্পের যন্ত্রপাতি কেনাকাটায় দুই দরপত্রের কারিগরি কমিটিতে সদস্য সচিব ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমন কুমার বালা। তিনি বলেন, দরপত্র আহ্বানের আগেই আমরা কিছু শর্তাবলি প্রস্তুত করে দিয়েছিলাম। আমাদের পরও কিছু শর্ত যুক্ত করা হয়েছে। এসব বিষয়ে আমার কিছুই জানা নেই। জানতে চাইলে প্রকল্প পরিচালক ডা. এস এম কবির হোসেন বলেন, দরপত্র স্থগিতের জন্য মহাপরিচালক সই করা একটি চিঠি এসেছে। নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে পিপিআর লঙ্ঘন ও পছন্দের ঠিকাদারকে সুবিধা দিতে দরপত্রে কারসাজির অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান বলেন, দরপত্রের কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT