খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

কেশবপুরে অস্ত্র-গুলি, গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার

[ccfic]

পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ৫ টি গুলি, ১ টি ম্যাগাজিন, ৭ টি দেশীয় দা, ১ টি খুর, ২ টি রামদা, ২ টি ইলেকট্রিক শক দেওয়া মেশিন, ১ টি টাকা গোনার মেশিন, ৪ টি খালি মদের বোতল, ১ টি চায়নিজ কুরাল, ১টি চাপাতি, ৪ টি অ্যান্ড্রয়েড ফোন, ৪ টি বাটন ফোন, ৩০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ ৪ জনকে আটক করেছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনা তাদের বিরুদ্ধে থানায় পৃথক-পৃথক মামলা হয়েছে। যার মামলা নং-৫/১৭৬ ও মামলা নং-৬/১৭৭।শুক্রবার (০৫ ডিসেম্বর-২৫) ভোররাতে উপজেলার ভোগতি ও আলতাপোল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ভোরে ভোগতি গ্রামের আলমগীর, জাহাঙ্গীর হোসেন পলাশ, মূলগ্রামের রাসেল এবং আলতাপোল গ্রামের উজ্জলের বাড়িতে একযোগে তল্লাশি চালানো হয়।আসামীরা হলেন, পৌর শহরের ভোগতী গ্রামের আব্দুল আজিজ মোড়লের ছেলে আলমগীর হোসেন (৪০), আরেক ছেলে কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৩৭), মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (২২) ও আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ওলিয়ার রহমান উজ্জল (৩৮)।যশোর কেশবপুর থানার ডিউটি অফিসার জানান, অভিযানে উদ্ধার করা অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত শুক্রবার সকালে কেশবপুর থানায় জমা দিয়েছেন যৌথ বাহিনীর সদস্যরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT