খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?
  ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত
  একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ
  ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ
  বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা

খুলনায় যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার.

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //

খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের চোখ উপড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

জীমকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে না সে আত্মহত্যা করেছে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে ডুমুরিয়াা থানায় মামলা হয়েছে।

পিতা জাকির হোসেন জানান গত রবিবার সন্ধ্যায় জীম মিকশিমিল মাঠে খেলতে যায়। কিন্তু রাত ১১টা অবধি বাড়ি ফেরেনি।

অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ঘুমিয়ে পড়ি। সোমবার ১ ডিসেম্বর সকালে জীমকে খোঁজার একপর্যায়ে বাড়ির পাশে বাগানে আমগাছে লাশ ঝুলতে দেখতে পাই।

পরে আমার চিৎকারে পবিারের সদস্যরা এসে লাশ নামায়। রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী বলেন, জানামতে ছেলেটি নেশা করতো।

অনেকবার তাকে আটকের চেষ্টা করেছি। তবে লাশের কোথাও কোন আঘাত বা দাগ নেই কিন্তু বাম চোখ তোলা।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা জানান, এ ব্যপারে থানায় একটি মামলা হয়েছে। লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT