খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত
  পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?

কুয়েটে “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

[ccfic]

শেখ মাহতাব হোসেন :খুলনা (০২ ডিসেম্বর)খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ০২ ডিসেম্বর মঙ্গলবার “কোর্স প্রোফাইল প্রিপারেশন এন্ড সিও-পিও অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন” শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আউটকাম বেসড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য এবং এ ধরনের কর্মশালা উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালার কোনো বিকল্প নেই। আপনাদের অর্জিত জ্ঞানকে নিজ নিজ বিভাগে কাজে লাগিয়ে কার্যকরভাবে কোর্স প্রোফাইল তৈরি করতে হবে এবং অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশনকে স্বচ্ছ ও নির্ভুল করতে হবে। আমি আশা করি, অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এই প্রশিক্ষণের মাধ্যমে উপকৃত হবেন এবং বিশ্ববিদ্যালয়কে গুণগত শিক্ষাদানের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের প্রধান প্রফেসর ড. মনির হোসেন এবং ইসিই বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন । তাঁরা কোর্স প্রোফাইল তৈরির প্রক্রিয়া এবং কোর্স আউটকাম (সিও) থেকে প্রোগ্রাম আউটকাম (পিও) অর্জনের হিসাব ( CO-PO attainment Calculation ) পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও প্রশিক্ষণ দেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কুয়েটের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। তিনি অংশগ্রহণকারী সকলকে সময়োপযোগী এই প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ বিভাগে এর সফলভাবে প্রয়োগ করার আহ্বান জানান। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ইসিই বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং ওবিই পদ্ধতির সফল বাস্তবায়নে কোর্স কারিকুলাম, অ্যাসেসমেন্ট এবং অ্যাটেইনমেন্ট ক্যালকুলেশন সম্পর্কে শিক্ষা লাভ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT