খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত
  পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?

পুকুরের পাহারাদারকে চোখ উপড়ে হত্যা

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রোববার সকালে এক শীতল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে এবং চোখ তুলে পুকুরের পাহারাদার মো. তোজাম্মেল হক (৬৫) নিহত হয়েছেন। তিনি পারদিলালপুর গ্রামের মৃত আলির ছেলে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মাঠের একটি পুকুরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতদশা হত্যাকারীরা তাকে হত্যা করে পুকুরের পাশে ফেলে যায়।

স্থানীয়রা জানায়, তোজাম্মেল হক নিয়মিত দায়িত্ব পালনকালে পুকুরপাড়ের একটি ঘরে অবস্থান করছিলেন। রবিবার সকালে স্থানীয়রা তাঁর নিথর দেহ দেখে পুলিশকে খবর দেন। পরে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত পুকুর পাহারাদার বিলাল হাজির মুসলিমপুর এলাকার একটি পুকুরের নাইট গার্ড হিসেবে দীর্ঘদিন কাজ করছিলেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং হত্যাকারীরা বাম চোখ উপড়ে ফেলেছে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “হত্যার কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের শত্রুতা বা চুরি সংক্রান্ত ঘটনার জেরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT