খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীতে আরএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারণ ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলার অভিযোগে আরও ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য মামলার ৬ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া মূল আসামির পরিচয় জানা গেছে। তিনি হলেন— মো. শাহনিয়াজ খান শাফিন বিশাল (২২), রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুর (ভাবনপুর) এলাকার বাসিন্দা এবং মো. বাবুল খানের ছেলে। তিনি ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT