খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ

[ccfic]

স্টাফ রিপোর্টার  : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী নির্বাচনী গণসংযোগ করেছেন। শনিবার (৩০ নভেম্বর ২০২৫) গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধরমপুর হাট এবং কদম শহর বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও এবি পার্টির ঈগল মার্কায় ভোটের আবেদন করেন। গণসংযোগকালে সাধারণ মানুষ, রিক্সা ভ্যান চালক, দোকানদার-ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি মানুষকে বলেন- “এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” “আসুন বদলে যাই, বদলে দিই”। এ সময় সাংবাদিকদের সাথেও মত বিনিময় করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় অত্র এলাকার শুভাকাঙ্খী সুধীজন উপস্থিত ছিলেন। জনগণের মধ্যে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর সঙ্গে ছিলেন- অধ্যাপক মনিরুজজামান -সমন্বয়ক কমিটির সদস্য, মাস্টার ইবরাহীম -সমন্বয়ক কমিটির সদস্য, আহসান হাবিব -নির্বাচন কমিটির সদস্য, সিফাতুর রহমান –নির্বাচন কমিটির সদস্য, জাকির হোসেন এবং দলের বিভিন্ন স্তরের অন্যান্য কর্মীগণ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT