খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল

খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে ২ জনকে হত্যা

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার মহানগর দায়রা জজ আদালতের সামনে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ৩০ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম ফজলে রাব্বি রাজন (২৮) ও হাসিব (২৯)। তাদের মধ্যে হাসিব খুলনার নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। আর রাজন রূপসা উপজেলার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, আজ রবিবার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তবে তারা আদালতে কেন আসছিলেন তা এখনও নিশ্চত হওয়া যায়নি।ওসি আরও বলেন, রাজন ও হাসিব আদালত থেকে বের হয়ে আসলে রাজনকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে রাজন পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। পরে হাসিবকে গুলি করে দৃুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। আর হাসপাতালে হাসিব মারা যান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT