খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

তানোরে ই-নামজারি ও সরকারি হাট-বাজারে স্থাপনা নির্মাণ তদন্ত প্রতিবেদনে সার্ভেয়ার মালেকের ঘুস-বাণিজ্য বেপরোয়া! উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

[ccfic]

স্টাফ রিপোর্টার :রাজশাহীর তানোরে ই-নামজারি ও সরকারি হাট-বাজারে স্থাপনা নির্মাণ তদন্ত প্রতিবেদনে সার্ভেয়ার আব্দুল মালেক ঘুস-বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি ভূমিসেবা প্রার্থীরা।চলতি ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। এখানে তিনি যোগদানের আগে থেকেই কানুনগো (আইন বিষয়ক পরামর্শক) পদ শূন্য রয়েছে। একারণে কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কানুনগো পদেও অর্পন করেছেন।

এসিল্যান্ডের পরে এমন দু’টি গুরুত্বপূর্ণ পদে থেকে মনে হয় আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন তিনি। ফলে দু’হাতে বিপুল পরিমান টাকা কামাচ্ছেন। পুরো অফিসের মধ্যে ঘুস-বাণিজ্যের স্বর্গরাজ্যে অবস্থান করছেন সার্ভেয়ার মালেক। নিখুঁত খারিজ ফাইলে পাঁচশ থেকে এক হাজার টাকা। আর বিভিন্ন নামের একার আকার ভূলে ক্রটি ধরে দুই থেকে পাঁচ হাজার টাকা ঘুষ আদায় করছেন তিনি। এতো টাকা কেউ দিতে অসম্মতি জানালে ফাইলে বিরুপ মন্তব্য করে এসিল্যান্ডের নিকট প্রেরণ করছেন। এতে ভূমিসেবায় একদিকে হয়রানি ও বিড়ম্বণায় পড়ছেন মানুষ, অন্যদিকে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।

অপরদিকে, সরকারি হাট-বাজারে স্থাপনা নির্মাণ ও পুকুর জলাশয়ে তদন্তে গিয়ে বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা ঘুষ আদায় করছেন। কেউ তার চাহিদা মতো ঘুষ দিতে না চাইলে এসিল্যান্ডের নিটক ভূলভাল প্রতিবেদন দিয়ে হয়রানি ও বিড়ম্বণায় ফেলছেন। এতে চরম মহাবিপদে পড়ছেন এঅঞ্চলের হাজারো মানুষ। তার এমন বেপরোয়া ঘুস-বাণিজ্যের হাত থেকে রক্ষা পেতে এসিল্যান্ড, এডিসির এভিনিউ ও জেলা প্রশাসক আর বিভাগীয় কমিশনার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগিরা…সোহেল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT