খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

কেশবপুরে বিএনপি নেতা সাবেক কাউন্সিলর বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :

যশোরের কেশবপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক আফজাল হোসেন বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এই তথ্যটি জানা যায়। এখবর জানার পর এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়।শুক্রবার (২৮ নভেম্বর-২৫) বিকেলে এই তুখোড় নেতা আফজাল হোসেন বাবুর উদ্যোগে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এক আলোচনা সভায় আফজাল হোসেন বাবু দলের প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এ সময় পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT