খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এসব অস্ত্র ও গুলি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতেই নিয়ে এসেছিল দুষ্কৃতিকারীরা।শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান করতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পাগলা নদীর তীরবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।এ ঘটনায় শিবগঞ্জ থানার মামলা দায়েরের পর অস্ত্র ও গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি গত তিন বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ আসামিসহ ৩০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন আটক করেছে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT