খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২৫

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। জামায়াতের দাবি- তাদের প্রচারণায় বিএনপি হামলা চালিয়েছে। অন্যদিকে বিএনপির অভিযোগ- গ্রামের মানুষ একত্রিত হয়ে জামায়াত কর্মীদের ধাওয়া দিয়েছে।উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং বাকিরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন।দলীয় সূত্র অনুযায়ী, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান এবং জামায়াতের পক্ষ থেকে জেলা আমির আবু তালেব মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত কয়েক দিন ধরেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুই দিন আগে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাও ঘটে।স্থানীয়রা জানান, বিকেলে জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল গণসংযোগে গেলে আলহাজ্ব মোড়ে বিএনপি সমর্থকেরা বাধা দেন। সামান্য তর্কাতর্কির পর জামায়াত প্রার্থী সেখান থেকে সরে যান। ফেরার পথে মৃধাপাড়া এলাকায় আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি, মোটরসাইকেল ভাঙচুর ও জামায়াত প্রার্থীর গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটে।জামায়াত প্রার্থী আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন, “আমাদের ওপর বিএনপি প্রার্থীর লোকজন হামলা চালিয়েছে। গুলি করেছে, কমপক্ষে ১৫০ মোটরসাইকেলের বহর লক্ষ্য করে ভাঙচুর করেছে। ছয়জন গুলিবিদ্ধসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।”গুলিবিদ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।বিএনপি প্রার্থী হাবিবুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, “জামায়াতের নারী কর্মীরা গ্রামে ‘বেহেশতর টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছিলেন। স্থানীয় নেতারা প্রতিবাদ করলে জামায়াত অস্ত্রসহ লোকবল নিয়ে হামলা চালায়। আমরা আক্রান্ত হয়েছি, আমাদের এক কর্মীকে ঢাকায় পাঠাতে হয়েছে।ঈশ্বরদী থানার ওসি আ স ম আবদুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কেউ এখনো অভিযোগ না দিলেও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT