খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

বাঘার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঘার খায়েরহাট এলাকায় র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। অভিযানে একটি করে বিদেশি পিস্তল, পাইপগান, ওয়ান শুটারগান ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

রোববার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর বাঘা উপজেলার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে বালু মহল ও চরাঞ্চলের ভূমি–বাথান দখলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ধরে গোলাগুলি হয়। এ ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন, আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং পরবর্তী সময়ে নদীতে আরও একজনের লাশ পাওয়া যায়।

ঘটনাটি সামনে আসার পর র‌্যাব পুলিশসহ অন্যান্য আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই ছায়া তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট সন্ত্রাসীচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT