খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

পুলিশ সুপার ফারজানা ইসলামের গোদাগাড়ী মডেল থানায় বার্ষিক পরিদর্শন

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) জনাব ফারজানা ইসলাম বৃহস্পতিবার গোদাগাড়ী মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবাগ্রহীতাদের জন্য পুলিশি সেবা, অপরাধ দমন কার্যক্রম এবং থানার প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আব্দুস সালাম এবং গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন (পুলিশ পরিদর্শক নিঃ)। কর্মকর্তারা এসপিকে চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পুলিশ সুপার ফারজানা ইসলাম থানার কার্যক্রম আরও জনবান্ধব এবং প্রযুক্তিনির্ভর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক পুলিশিংয়ের সঙ্গে মানুষের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। পরিদর্শন শেষে তিনি থানার বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং থানার কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎসাহ বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT