খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

হাইকোর্টের আদেশ অমান্য করে বাগমারায় ডিলার নিয়োগ ও চাল বিতরণ

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ স্থগিতের হাইকোর্টের আদেশ অমান্য করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন নিয়োগকৃত ডিলারের মাধ্যমে চাল বিতরণের অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।ডিলার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এ অভিযোগ অভিযোগ করেন। তিনি বলেন, হাইকোর্ট নিষেধাজ্ঞা দেওয়ার পরও তড়িঘড়ি করে ডিলার নিয়োগ দেখিয়ে নভেম্বর মাসের চাল বিতরণ করা হয়েছে।আব্দুল্লাহ আল মামুন জানান, ২০১৬ সাল থেকে বাগমারা উপজেলায় ১৬টি ইউনিয়নে ৩২ জন ডিলার সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনা করে আসছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুনভাবে ডিলার নিয়োগের উদ্যোগ নেয় খাদ্য অধিদপ্তর। এর বিরুদ্ধে বিদ্যমান ডিলাররা হাইকোর্টে রিট করলে আদালত চলতি মাসের ২ তারিখে নতুন ডিলার নিয়োগ স্থগিতের আদেশ দেন।ডিলার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হাইকোর্টে রিটকারি সামসুল হক অভিযোগ করে বলেন, হাইকোটের আদেশ অমান্য করে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ গত ২৩ অক্টোবর তারিখ দেখিয়ে নতুন ডিলার নিয়োগ দেখায় এবং তাদের কাছে নভেম্বরের চাল বিতরণ করে। এতে হতবাক হয়ে পড়েছেন বাগমারার খাদ্যবান্ধব কর্মসূচির বর্তমান ডিলাররা।তিনি আরও বলেন, হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় ডিলার ও সাধারণ ভোক্তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “আমি হাইকোর্টের আদেশকে সম্মান করি। ডিলার নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই হয়েছে। চাল বিতরণ সম্পূর্ণ খাদ্য অধিদপ্তরের দায়িত্ব- সেখানে আমার করণীয় নেই।”উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবীন নওয়াজেস আমিন জানান, ‘‘হাইকোর্টের আদেশ আসার আগেই ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছিল। তবে নিয়োগপত্র এখনো ডিলারদের হাতে তুলে দেওয়া হয়নি।’’ তবে নিয়োগপত্র ছাড়া নতুন ডিলাররা কীভাবে চাল পেল- এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT