খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে স্বর্ণ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

[ccfic]

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঐতিহ্য চত্ত্বর চেকপোস্ট ডিউটির সময় সোনালি রঙের ধাতব খণ্ড দেখিয়ে প্রতারণাকারী একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: হিরু (৪৫); মো: ফিরোজ (৪১); আবুল কাশেম (৫৯)। হিরু রাজশাহী বোয়ালিয়া থানার কায়েরদাড়া গ্রামের ওহাব শেখের ছেলে, মো: ফিরোজ রাজশাহী রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের আ: হামিদের ছেলে এবং আবুল কাশেম কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মৃত আহমদ শেখের ছেলে।ঘটনাসূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে এসআই মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম ঐতিহ্য চত্বর ফ্লাইওভারের নিচে চেকপোস্ট ডিউটি করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টায় একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি করার সময় আসামি মো: হিরু তার জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগ বের করে দেয়। ব্যাগের ভিতরে সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতা পাওয়া যায়। এ বিষয়ে হিরু ও ফিরোজকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক কোনো জবাব দিতে না পারায় ডিবি পুলিশের ঐ টিম তাদেরকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা সোনালি রঙের ধাতব খণ্ড ও শ্রী জুয়েলার্স লেখা সম্বলিত একটি প্যাডের পাতাসহ অটোরিকশাটি জব্দ করে।পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হিরু ও ফিরোজ জানায়, চলন্ত রিকশায় যাত্রী থাকলে পরিকল্পিতভাবে ব্যাগটি রাস্তায় ফেলে দিতো, পরে সহযোগীরা তা কৌশলে উঠিয়ে যাত্রীর সামনে খুলে স্বর্ণ বলে বিক্রি করার চেষ্টা করত। এভাবে আসামিরা দীর্ঘদিন ধরে সোনালি রঙের ধাতব খণ্ডকে প্রকৃত স্বর্ণ হিসেবে উপস্থাপন করে নিরীহ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পলাতক অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT