খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

মোদি এখন কোথায়?

[ccfic]

নিজস্ব প্রতিবেদক  : চীন আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তিয়ানজিনে পৌঁছেছেন।২০টিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণে এই সম্মেলন রবি ও সোমবার উত্তর বন্দর নগরী তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এর কয়েকদিন পরই বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজ হওয়ার কথা রয়েছে।২০১৮ সালের পর এই প্রথম মোদির চীন সফর। এর ঠিক আগে তিনি জাপান সফর করেন, যেখানে ভারতকে ৬৮ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে টোকিও।চীন ও ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দুটি দেশ, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে যাদের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে যায়। তবে গত অক্টোবরে রাশিয়ায় শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকের পর থেকে সম্পর্কের কিছুটা অগ্রগতি হয়েছে।এসসিওতে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরানসহ ১০টি দেশ সদস্য এবং আরও ১৬টি দেশ পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার। সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে।শনিবার থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অতিথি নেতাদের স্বাগত জানাতে শুরু করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও অংশ নেবেন।বিশ্লেষকদের মতে, এই সম্মেলন শুধু আঞ্চলিক সহযোগিতা নয়; বরং চীন-ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT